পরশুরামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল মান্নান (৩৫) নামের একজনকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ফেনীর ফুলগাজী সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী গত শনিবার বেলা দুইটার দিকে কলেজ থেকে বাসযোগে বাড়ি ফিরছিল। পরশুরামে বাস থেকে নেমে বাজারের যাত্রীছাউনির পাশ দিয়ে যাওয়ার সময় দুই দুর্বৃত্ত তাকে জোর করে ধর্ষণ করে। তাদের হাত থেকে ছাড়া পেয়ে সে কোনো রকমে বাড়ি চলে যায় এবং ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে মো. খোকন (৩০) ও আবদুল মান্নান (৩৫) নামে দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় মামলা করেছেন।