পরশুরামে কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম উপজেলার দুর্গাপুর গ্রামে এক কৃষকের দুই একর জমির ধান সোমবার রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল কাইয়ুম জানান, দুই একর জমির ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। সোমবার গভীর রাতে কে বা কারা পেট্রল দিয়ে ধানগুলো পুড়িয়ে দিয়েছে। তিনি জানান, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, আগুনে সব ধান ছাই হয়ে গেছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।