পরশুরামে পরোয়ানাভুক্ত আসামিকে এক বছরেও গ্রেপ্তার করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় পুলিশ একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রেদোয়ান আহাম্মদকে গত এক বছরেও গ্রেপ্তার করেনি। পুলিশের খাতায় তাঁকে পলাতক উল্লেখ করা হলেও বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোলাপাড়া এলাকার বাড়িতে বহাল তবিয়তেই দিন কাটাচ্ছেন।মামলার বাদী রেদোয়ানের প্রথম স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করেন, পুলিশের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদের ঘনিষ্ঠতা রয়েছে। তাই তাঁর ছেলে রেদোয়ানকে গ্রেপ্তার করা হচ্ছে না।এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করেছেন সেলিনা আক্তার।মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কেতরাঙ্গা গ্রামের অহিদুর রহমানের মেয়ে সেলিনা আক্তারকে ২০০৯ সালের ২৬ জুন বিয়ে করার পর থেকে যৌতুক চেয়ে প্রায়ই মারধর করতেন রেদোয়ান আহাম্মদ। দুই লাখ টাকা যৌতুক না পেয়ে ২০১০ সালের ৩ ডিসেম্বর মারধর করে স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন রেদোয়ান। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস হলেও সেলিনার শ্বশুর জাফর আহাম্মদ সেই রায় মেনে নেননি। এরপর একই বছরের ১৪ ডিসেম্বর স্বামী, শ্বশুরসহ তিনজনকে আসামি করে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন সেলিনা। আদালত ওই দিনই রেদোয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ বলেন, তিনি বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেছিলেন। তবে বাদীপক্ষ রাজি না হওয়ায় মীমাংসা সম্ভব হয়নি।পরশুরাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে মামলার বাদীর অভিযোগ পাওয়ার পর ওই আসামিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।আসামি রেদোয়ান আহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।