পরশুরামে পল্লী বিদ্যুতের দুই কর্মী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দুই কর্মীকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। এ সময় ওই দুজন শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশের হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও থানা সূত্রের ভাষ্য অনুযায়ী, দুই লাইনম্যান সানাউল হক ও বজলুর রশিদ গতকাল সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামে বিদ্যুতের কাজ করতে যান। এ সময় লোকজন তাঁদের ধরে লাঞ্ছিত করে। একপর্যায়ে দুজন দৌড়ে একটি দোকানে ঢুকে পড়লে তারা তাঁদের এক ঘণ্টা আটকে রাখে।চিথলিয়া ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, দিনরাত দুই-তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই দুজনকে আটকে রাখে। পরে তাঁদের উদ্ধার করে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এ ঘটনা নিশ্চিত করেছেন।