পরশুরামে পুড়ে মারা গেছে বাছুরসহ গাভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়ির গোয়ালঘর ও তিনটি শুকনো খড়ের গাদা পুড়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা একটি বাছুর ও একটি গাভি মারা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার রাত আটটার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের একটি বাড়ির কাঁচা গোয়ালঘর ও তিনটি শুকনো খড়ের গাদায় আগুন জ্বলে ওঠে। আগুনের ঘটনা টের পেয়ে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে আসে।