পরশুরামে বিএনপি জামায়াতের ৯৫ নেতা-কর্মী জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম উপজেলা বিএনপি ও জামায়াতের ৯৫ জন নেতা-কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার সকালে বিএনপি ও জামায়াতের ৯৬ জন নেতা-কর্মী ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিকেলে বিচারিক হাকিম আলমগীর মো. ফারুকী অসুস্থ একজনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং অপর ৯৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির নেতা ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর কাজী মাহফুজ ও উপজেলা জামায়াতের আমির নুর মোহামঞ্চদ।
ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় চারটি মামলা করা হয়।