পরশুরামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মাইক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আবু তালেবের প্রচার মাইক ভাঙচুর করে পাঁচজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। এর মধ্যে দুজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মেয়র প্রার্থী আবু তালেব অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে পরশুরাম বাজারে তাঁর পক্ষে মাইক নিয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাঁদের বাধা দেয় এবং মাইক ভাঙচুর করে। তারা প্রচারকাজে নিয়োজিত কর্মী শাহীন, ইউনুস ও মামুন এবং যুবদলের কর্মী নুরুল আলম ও গোলাম মাওলা ওরফে রিপনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।