প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার মেলার উদ্বোধন করেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১০টি স্টল রয়েছে। উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম।