প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণের বিষয়টি নিছক কোনো ঘটনা নয়। এর সঙ্গে বৃহত্তর ভূমিদস্যু চক্র জড়িত বলে দাবি করেছে বিএনপি।গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় উপস্থিত ছিলেন। শিশুটিকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।কেরানীগঞ্জের বাসিন্দা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, পরাগকে অপহরণের মাধ্যমে তার বাবা বিমল মণ্ডলকে আঘাত করা হয়েছে; যাতে তিনি দেশত্যাগ করেন। তখন ভূমিদস্যুরা তাঁর সম্পত্তি দখল করবে।