পরাগ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের পর উদ্ধার হওয়া শিশু পরাগ মণ্ডল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে পরাগ মণ্ডল ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ নয় বিবাদীকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশে আদালত বলেন, অপহরণের পর দ্রুত শিশু পরাগ মণ্ডলকে উদ্ধারে সরকারের পদক্ষেপ দৃষ্টান্তমূলক ও প্রশংসাযোগ্য।