পরাগের অবস্থা উন্নতির দিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শিশু পরাগের অবস্থা উন্নতির দিকে। অপহূত হওয়ার তিন দিন পর ছাড়া পেলে ছয় বছরের এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।পরাগকে তত্ত্বাবধানকারী চিকিৎসক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে পরাগ কথা বলেছে। তার ঘুমের ঘোরও কেটে গেছে। বুধবার তার রক্তচাপ স্বাভাবিক ছিল না। গতকাল তা স্বাভাবিক হয়েছে। কাল তাকে তরল খাবার দেওয়া হয়েছে।একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন পরাগের মা লিপি মণ্ডল। তাঁর অবস্থাও উন্নতির দিকে।পরাগের বাবা বিমল মণ্ডল বলেন, ছেলের কাছাকাছি রাখার জন্য মাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।