পরাজিত প্রার্থীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যপদের পরাজিত প্রার্থীরা সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়কলস ইউপির চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যপদে পরাজিত প্রার্থীদের কেউ কেউ এখন ভোটের জন্য ইউপি সদস্যরা টাকা নিয়েছেন বলে মিথ্যা অভিযোগ করছেন। তাঁরা নানাভাবে ইউপি সদস্যদের হয়রানি করছেন। ইউপি সদস্যরা ভয়ে আছেন। তবে নির্দিষ্ট করে কারও নাম বলেননি তিনি।
উপজেলার পাথারিয়া ইউপির চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, পরাজিত সব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নেই। তবে তাঁদের কেউ কেউ ইউপি সদস্যদের হয়রানি করছেন।