পরাজিত সদস্য প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশ আজিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী সামাদ কবিরাজকে (৪৫) গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাথরাইল গ্রাম থেকে পুলিয়া আসার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ২৫ জুন আজিমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সামাদ তিন ভোটে পরাজিত হন। পরে তিনি তাঁর সমর্থকদের নিয়ে পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি অবরোধ করে রাখেন। তাঁর সমর্থকেরা নির্বাচনী কাজে ব্যবহূত একটি গাড়িও ভাঙচুর করেন। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পর থেকেই সামাদ কবিরাজ আত্মগোপনে ছিলেন।