পরাজিত হওয়ার ভয়ে প্রধানমন্ত্রী আতঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ১২ সেপ্টেম্বর সংসদের যে অধিবেশন বসছে, বিএনপি তা বর্জনের সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে অনড় থাকলে দলের স্থায়ী কমিটির সভায় সংসদে যাওয়া না-যাওয়া এবং সংসদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মওদুদ আহমদ গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদেরে সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে প্রধানমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন।