পরাজয়ে ডরে না আরজেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন ঘনিয়ে এলেই ভোট চাইতে মাঠে নামেন তিনি। কয়েকটি নির্বাচনে একের পর এক প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি, হেরেছেনও। তবু হাল ছাড়েননি। জয়ের আশায় পরাজয়ের গ্লানি হাসিমুখে মেনে নিয়েছেন। জয়পুরহাটের কালাই সদরের আরজেলা বেগম নামের এই নারী এখনো আশা ছাড়েননি। জয়ের আশায় এবারও পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।‘নির্বাচনপাগল’ এই নারী কালাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা। একাধিকবার উপজেলা মহিলা সংস্থার সভানেত্রীর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। আরজেলা বেগম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। এবার জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী আমি।’