পরানবাবু স্মরণে শোকসভা
নোয়াখালী পৌরসভার প্রয়াত কাউন্সিলর স্নেহাংশুভূষণ পাল ওরফে পরানবাবু স্মরণে শুক্রবার বিকেলে এক নাগরিক শোকসভা হয়। মাইজদী হরিনারায়ণপুর রেলস্টেশন-সংলগ্ন মাঠে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একরামুল কবীর চৌধুরী। মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিউদ্দিন লাতু, শিহাব উদ্দিন, নীলুফার মমিন, আনোয়ার মির্জা, কামরুল ইসলাম, আবদুল ওয়াদুদ, সহিদউল্লাখান সোহেল ও প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান রতন কৃষ্ণ পাল।বক্তারা বলেন, স্নেহাংশুভূষণ পাল ছিলেন একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি। ধর্ম-বর্ণ ও দলমত-নির্বিশেষে তিনি সবার বিপদে-আপদে এগিয়ে যেতেন। এ কারণেই হরিনারায়ণপুরবাসী পাঁচবার তাঁকে কাউন্সিলর নির্বাচিত করেন। পরানবাবু ৫ মার্চ হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।