পরানের গহিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত লেখক সৈয়দ শামসুল হক স্মরণে ‘পরানের গহিনে’ শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সংগঠন কথাকলি। গত সোমবার সন্ধ্যায় সিলেট শহরের কিনব্রিজ এলাকার সারদা স্মৃতি ভবনে প্রয়াত কবির লেখা গান-কবিতা-নাটক পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান হয়। এতে প্রবীণ নৃত্যশিল্পী অনিল কৃষণ সিংহ, অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, শিল্পী রানা কুমার সিনহা, প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী, নাট্যসংগঠক চম্পক সরকার, বাবুল আহমদ, শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।