পরামর্শ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলেছেন সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। আবু সৈয়দ দিলজার হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসহ অন্যান্য ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এর ব্যত্যয় আইন, বিধিবিধান ও শৃঙ্খলা পরিপন্থী এবং অসদাচরণের শামিল। তাই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।