পরামর্শ সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থাকে আরও গতিশীল করতে নাটোর জেলার মানুষের কাছ থেকে তথ্য ও পরামর্শ সংগ্রহ করা হচ্ছে। রিসার্চ ফর ডেভেলপমেন্ট নামের একটি সংস্থা গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু করে। সংস্থার গবেষণা কর্মকর্তা মহিউদ্দিন পাটোয়ারী বলেন, অসহায় একটি মানুষও যেন বিনা মূল্যে আইনসেবা পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যাপারে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ের সর্বোচ্চসংখ্যক মানুষ কত সহজে আইনসেবা নিতে পারেন, তা জানতে সরাসরি জনগণের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হচ্ছে।