প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে চরাঞ্চলের অতিদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও সেবা গ্রহণের সুযোগ নিশ্চিতকরণ শীর্ষক পরামর্শ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা সিভিল সোসাইটি অ্যাকশন গ্রুপ (সিএসএজি) আয়োজিত দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময়দাস। সিএসএজির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদরের ইউএনও ব্রেনজন চাম্বুগং, মানবমুক্তি সংস্থার উপপরিচালক এস এম আমির হোসাইন, সিএসএজির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।