পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের আয়োজনে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার সুমনা ইসলাম, নির্বাহী পরিচালক ভিডিপি সাতক্ষীরার শেখ মেহেরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্তপথ রয়েছে। আর এই সীমান্ত পথ দিয়ে যাতে কোনো শিশু ও নারী পাচার না হয়, এ জন্য সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।