প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামূলক প্রচারণাবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে খুলনার সিভিল সার্জনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সহযোগিতায় এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান। তিনি বলেন, প্রবীণদের সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। প্রবীণেরা সমাজের বোঝা নন। তাঁদের চিকিৎসার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।