পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে পরামর্শ ও পরিকল্পনাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজন করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার, শিশুরোগ বিশেষজ্ঞ আবদুল খালেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক প্রমুখ।