পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় আরও একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার আয়োজন করেন নান্দাইলের সাবেক সাংসদ খুররম খান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন গাজী আবদুস সালাম ভূঁইয়া বীর প্রতীক। সভায় নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি