পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফলনের লক্ষ্যে কৃষকের জন্য মাটির স্বাস্থ্য কার্ড ও মাটি পরীক্ষা নিশ্চিত করতে গতকাল রোববার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি অফিস সভাকক্ষে পরামর্শ সভা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল হালিম, মামুন আল আহসান, বেবী নাজনীন, কারিতাস দিনাজপুর অঞ্চল জুনিয়র কর্মসূচি কর্মকর্তা হিরালাল, জলবায়ু সহনশীল প্রকল্পের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন। কারিতাসের জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর এ পরামর্শ সভার আয়োজন করে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি