পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল শনিবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে স্থানীয় কমিউনিটিদের নিয়ে পরামর্শ সভা হয়েছে। পৌর শহরের পুরোনো বাজার আবাসিক মহল্লায় ‘মসলা মিল কর্তৃক পরিবেশদূষণ বিষয়ে আদালতের আদেশ অবহিতকরণ’ শীর্ষক ওই পরামর্শ সভা হয়। এতে আলোচনা করেন বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাফ্ফর রহমান, শিশু বিশেষজ্ঞ মোস্তফা মোহাম্মদ নূরন্নবী। এ ছাড়া এতে গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।