পরামর্শ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন বাজার মহল্লায় ‘মসলা মিল ও পরিবেশদূষণ: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে। বেলার বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কে সান্যালের সঞ্চালনায় সভায় পৌরসভার প্যানেল মেয়র মোজাফ্ফর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, জীবন কুমার দাস, জাকিরুল ইসলাম, বাসুদেব সাহা, সাংবাদিক এ এস এম আলমগীর প্রমুখ বক্তৃতা করেন। সভায় বক্তারা স্থানীয় লোকজনকে আবাসিক এলাকায় মসলার কারখানা স্থাপন থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।