পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরামর্শক নিয়োগসহ ১২টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।নূরুল করিম জানান, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় রাশিয়া থেকে সেবা ও কার্যাদি কেনা হবে। এতে ব্যয় হবে চার কোটি ৫৯ লাখ ডলার। পরামর্শক প্রতিষ্ঠান কাজ শুরু করবে সেপ্টেম্বর মাসেই।এ ছাড়া বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে রামপাল-বাগেরহাটে নির্মাণাধীন এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি উন্নয়নে বালু দিয়ে ভূমি ভরাটের কাজ সম্পাদনে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে।সাতক্ষীরায় ৫২ মেগাওয়াট এবং ভৈরবে ৫৪ মেগাওয়াট আইপিপি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ৭০ শতাংশ বৈদেশিক বিনিয়োগে করার শর্ত প্রত্যাহার করা হয়েছে। অন্য প্রস্তাব: আমদানি করা হবে ৫০ হাজার টন গম এবং পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় ১৫ কোটি চক্র স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি। ২০১৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও এসএসসি (ভোকেশনাল) স্তরের বিনা মূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য ১৫ হাজার টন মুদ্রণ কাগজ এবং এক হাজার ৪০০ টন কার্টিজ কাগজ কেনা হবে।