প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুজন বিদেশি খুন হওয়ার পর পর্যটনসহ বিভিন্ন বিষয়ে যাঁরা উপদেশ, পরামর্শ দিচ্ছেন তাঁদের দেশে আরও ভয়াবহ ঘটনা ঘটছে। অথচ তাঁদের কেউ পরামর্শ দিতে পারছে না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় পর্যটনমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখা এই সভার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়াউল হক হাওলাদার।