প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।ক্যাম্পাস সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে একটি মুঠোফোন নম্বর ০১৭৬২২২৫৭৩৮ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়। মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘তুই বেশি বেড়ে গেছিস...। ছুরি দিয়ে তোর হাত-পা কেটে টুকরো টুকরো করে পানিতে ফেলে দেব।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় গতকাল সন্ধ্যায় বলেন, ‘বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। হুমকিদাতা ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।