পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বও পেলেন এম এ মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর প্রদত্ত ক্ষমতাবলে এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। এর ফলে এম এ মান্নান অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।