প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তায় গত মাসে ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈঠকে বসার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় খুচরা ক্রেতা প্রতিষ্ঠানের জোট। গতকাল মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা।
ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো কোনো উদ্যোগ নিচ্ছে না, এমন সমালোচনার ফলে শিকাগোতে বৈঠকে বসার পদক্ষেপ নেওয়া হয়।
ওয়ালমার্ট ও গ্যাপসহ ২০টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ নামের ওই জোট ইতিমধ্যে সদস্যদের কাছ থেকে সাড়ে চার কোটি ডলারের তহবিল সংগ্রহের কাজ শুরু করেছে। এখন তহবিল ও এর বিভিন্ন কর্মসূচি দেখভালের জন্য একজন নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা কমিটি নিয়োগের কাজ চলছে। ওয়াল স্ট্রিট জার্নাল।