পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকযোগে কাফনের কাপড়ের টুকরো ও চিরকুট পাঠিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি রাজধানীর শেরেবাংলা নগর ও আদাবর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডির বরাত দিয়ে শেরেবাংলা নগর ও আদাবর থানা সূত্র জানায়, গত ২৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ইউনিসেফ আয়োজিত ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১২’ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে ভূঁইয়া সফিকুল ইসলামের বক্তব্যের অপব্যাখ্যা উদ্ধৃত করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।পুলিশ জানায়, খামে প্রেরকের নাম আবদুল্লাহ উল্লেখ করা হলেও ঠিকানা নেই।জানতে চাইলে ভূঁইয়া সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ঠিকানায় ডাকযোগে তাঁর নামে একটি খাম আসে। খামে এক টুকরো কাফনের কাপড়ের সঙ্গে পিনযুক্ত একটি চিরকুট ছিল। চিরকুটে তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।