প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) দুই দিনব্যাপী ৪৯তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন গতকাল বুধবার শুরু হয়েছে। সকাল ১০টায় বার্ডের ড. আখতার হামিদ খান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী দিনে বার্ডের গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমের ওপর কর্মপত্র উপস্থাপন করা হয়। একই সঙ্গে আগামী বছরের কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনাও হয়। সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অন্তত ১০০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য এ এন সামছুদ্দিন আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক তেবিটা বোসিওয়াকা তেজিনাভুলাও।