পরিকল্পনাকারী ও হোতারা শনাক্ত: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার পরিকল্পনাকারী ও মূল হোতারা শনাক্ত হয়েছে। এখন এদের ব্যাপারে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে তাতে জঙ্গি সম্পৃক্ততার ন্যূনতম প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি পরিক​ল্পিত ষড়যন্ত্র। এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আছে কি না সেটিও এখন বলা যাবে না। জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আটক বা গ্রেপ্তার করা হলে গণমাধ্যমকে তা জানানো হবে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক তাবেলাকে দুর্বৃত্তরা হত্যা করে। তাবেলার শরীরে মোট তিনটি গুলি করে দুর্বৃত্তরা।