
ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনা অাজ রোববার ৪০ দিন পূর্ণ হলো৷ তবে এত দিনেও এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বলে পরিচিত জাহাঙ্গীর কবির আদেল ও জিয়াউল আলম মিষ্টারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
জাহাঙ্গীর কবির ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জিয়াউল আলম ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক৷ ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে পরিকল্পনাকারী হিসেবে এ দুজনের নাম এসেছে৷ এ ছাড়া তাঁদের সহযোগী হিসেবে স্থানীয় যুবলীগ কর্মী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘রুটি’ সোহেলসহ নাম এসেছে আরও কয়েকজনের৷
মামলার বাদী ও একরামুলের ভাই রেজাউল হক জসিম এই পরিকল্পনাকারীদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন৷
একরামের চেহলাম অনুষ্ঠিত: গতকাল চেয়ারম্যান একরামের চেহলাম অনুষ্ঠিত হয়েছে৷