পরিকল্পিত পরিবার গঠনে সহায়তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত শ কোটি মানুষের বিশ্বে পরিকল্পিত পরিবার, দেশ গড়ার অঙ্গীকার’ স্লোগান নিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে ভোলায় আয়োজিত এক সভায় বক্তারা আন্তর্জাতিকভাবে পরিকল্পিত পরিবার গঠনে সহায়তা করার দাবি জানিয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরভোলা: এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি কবি মোজাম্মেল হক টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিকভাবে বাংলাদেশের মানুষের জন্মহার বেশি। এ জন্য আন্তর্জাতিকভাবে পরিকল্পিত পরিবার গঠনে সহায়তা করতে হবে। বিশ্ব খাদ্যভান্ডারকে সমভাবে বণ্টন করতে হবে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন।ফরিদপুর: সকালে জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ঝালকাঠি: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বজলুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী): বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয়।