প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ-র্যাবসহ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা গতকাল শনিবার ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।রাতে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি জানান, পুলিশের গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খানসহ অর্ধশতাধিক নেতা আহত হয়েছেন।রুহুল কবির বলেন, ‘যেভাবে পুলিশ এই হামলা চালিয়েছে তাতে এটা প্রমাণিত হয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত।’