পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে মৎস্যজীবীদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান-বিষয়ক এক দিনের এক কর্মশালা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ও আলী আযম প্রমুখ।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি