পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩ হাজার ৭৩০ জন জেলেকে নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের মধ্যে এ পরিচয়পত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সাংসদ মো. রুস্তম আলী ফরাজী। ইউএনও মো. আহসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।