পরিচয়পত্র প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৯৫৮ জন জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ডিজিটাল প্রশিক্ষণ ও সম্মেলন কক্ষে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় নিবন্ধনকৃত এসব জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল অদুদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।