প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জেলেদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরের ‘নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের’ আওতায় গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুস সালাম বিশ্বাস।