পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে স্থানীয় ৩০০ জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুল হাসান।