পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ২০০ জন জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিচয়পত্র জেলেদের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। ইউএনও মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন খাদিমনগর খামারের ব্যবস্থাপক স্বপন কুমার ধর।