পরিচালক পদে নির্বাচন ২২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের (বাফা) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২২ আগস্ট।
এবারের নির্বাচনে মাহবুবুল আনাম ও আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ এবং জাহিদ হোসেন ও মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন সচেতন ফোরাম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুই প্যানেলের বাইরে পরিচালক পদে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বাফার সদস্য ১ হাজার ১০০ জন। এর মধ্যে ৭৭০ জন ভোটার। ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট নেওয়া হবে। নির্বাচনে ভোটাররা ১৯ জন পরিচালক নির্বাচন করবেন।
সম্মিলিত ঐক্য পরিষদের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করা খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত মেয়াদে সম্মিলিত পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হওয়ার পর নানা কার্যক্রম সম্পন্ন করেছিলাম আমরা। নির্বাচিত হলে সাধারণ সদস্যদের দাবিদাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ থাকব।’
সচেতন ফোরামের নেতা ও পরিচালক পদে নির্বাচন করা মাহাদী উল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘সদস্যদের কাছে ভোট চাইছি। সাধারণ সদস্যরা যাতে এই ব্যবসায় টিকে থাকতে পারেন, সে জন্য তাঁদের স্বার্থরক্ষার বিষয়টি প্রাধান্য দিচ্ছি।’