পরিচালক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকার বিস্ফোরিত হয়ে তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কোম্পানির পরিচালক (কারিগরি) প্রকৌশলী নুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কোম্পানি লিমিটেডের বোর্ডসভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন।