পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। এতে ডিন কাউন্সিলের আহ্বায়ক আ ক ম মোস্তফা জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন। রেজিস্ট্রার সুলতান মাহমুদের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. রবিউল হক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক স্বদেশ চন্দ্র সামন্ত, প্রক্টর মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর আ ক ম মোস্তফা জামান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন।