পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতি পর্ব) গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১১টি বিভাগে ৮৭২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধান নিজ বিভাগের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও এ বিশ্ববিদ্যালয়ে আমরা সব সুযোগ-সুবিধা তৈরির চেষ্টা করছি। শিক্ষার্থীদের সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক মো. মাহবুব আলম, অধ্যাপক ওসমান গণি, অধ্যাপক তারাপদ ভৌমিক ও অধ্যাপক সোবহান মিয়া বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ।