প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্প্রিং-১৬’ সেমিস্টারের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান (ওরিয়েন্টেশন) গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে পৃথকভাবে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য সুশান্ত কুমার দাস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন জনসংযোগ দপ্তরের পরিচালক মো. তারেক উদ্দিন। এ ছাড়া বিভিন্ন বিভাগের আয়োজন করা অনুষ্ঠানে বক্তব্য দেন মানবিক অনুষদের ডিন সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ঋষিকেশ ঘোষ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুহাম্মদ রুহুল আমীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মাহবুব ইবনে সিরাজ প্রমুখ।