পরিচিতি ও মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ’-এর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের মুক্তির মোড় এলাকায় মেসার্স ইথেন এন্টারপ্রাইজ মিলনায়তনে এ সভা হয়। সভায় ‘শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ প্যানেলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইকবাল শাহরিয়ার। ২৪ সেপ্টেম্বর সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা করছে।